শোক সংবাদ

মহব্বত আলী আকন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সহ-সভাপতি সবুজ আকনের পিতা মহব্বত আলী আকন (১০৫) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে উপজেলার গৈলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

নিত্য রানী শীল

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও  আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের মাতা নিত্য রানী শীল (৭৯) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় মহাশ্মাশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। 

হাবিবুন্নাহার খানম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ও লেখক লুত্ফুর রহমানের মাতা হাবিবুন্নাহার খানম (৯০) গত বৃহস্পতিবার উপজেলার পাতরাইল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু শোক প্রকাশ করেছেন।