প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেয়া হলো,
মনোযোগ দিয়ে অনুশীলন করবে, আশা করছি তোমরা সকলেই পরীক্ষায় খুব ভালো করবে।
বাংলা
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গতকালের পর
৮.নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে উপযুক্ত বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লিখ: ৫
দেশকে যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ জনপদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো আসলে জননীর মতো দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন
৯. নিচের যেকোনো পাঁচটি বাক্য এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লিখ: ১ × ৫ = ৫
ক. সংখ্যায় সবচেয়ে বেশি এমন
খ. প্রতি মুহূর্তে অপেক্ষা করা
গ. যার মূল্য নির্ধারণ করা যায় না
ঘ. জনবসতিহীন বিস্তৃত ভূমি
ঙ. নিজেকে অনেক বড় মনে করে যে
চ. সুন্দরী গাছ আছে যে বনে
ছ. অন্য যুগ
১০. নিচের যেকোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ
লিখ: ১ × ৫ = ৫
বিমর্ষ, বন্ধুত্ব, স্বর্গ, স্বাধীন, পন্ডিত, সার্থক, সৌভাগ্য
১১। নিচের কবিতার লাইনগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখঃ
থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
(ক) কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন ? দুটি বাক্যে লিখ। ২
(খ) কবিতাংশের মূলভাব পাঁচটি বাক্যে লিখ। ৫
(গ) তুমি কীভাবে বিশ্বজগত্ দেখতে চাও? তিনটি বাক্যে লিখ। ৩
১২। মনে কর, তুমি নবকুমার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার নাম নওশীন/ আবিদ। তুমি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তোমার বিদ্যালয়ে সুন্দর হস্তাক্ষর / রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর। ৫
১. নাম :........................................
২. মাতার নাম : ...................
৩. পিতার নাম : ........................
৪. বিদ্যালয়ের নাম : ...........................
৫. শ্রেণি : .....................................
৬. রোল নং : .............................. .
৭. জন্ম তারিখ : ...............................
৮. প্রতিযোগিতার বিষয়:...............
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
১৩. মনে কর, তোমার নাম রাফিদ/ রাফিজা। তোমার বিদ্যালয়ের নাম ঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখার জন্য চতুর্থ পিরিয়ডের পর ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখ। ৫
১৪. প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো একটি বিষয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লিখ: ১০
(ক) তোমার প্রিয় খেলা: ভূমিকা— প্রিয় হওয়ার কারণ — খেলার বর্ণনা — উপকারিতা — অপকারিতা — উপসংহার।
(খ) কম্পিউটার: ভূমিকা— আবিষ্কার — উপকারিতা — অপকারিতা— উপসংহার।
(গ) বৃক্ষরোপণ: ভূমিকা — সময় — প্রয়োজনীয়তা — সচেতনতা সৃষ্টিতে করণীয় —উপসংহার।
(ঘ) টেলিভিশন: সূচনা—আবিষ্কার— উপকারিতা — অপকারিতা — উপসংহার।