সঞ্জীব কুমার বর্মণ, সহকারি শিক্ষক ও উদ্ভাবক
এটুআই
পরীক্ষণের নাম
আলোর প্রতিফলন এর ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান
কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাঁধা পেয়ে ফিরে আসে, তা হলে তাকে আলোর প্রতিফলন বলে। দর্পণে আলোর প্রতিফলনের ঘটনা অনেকটা কোনো দেয়ালে বল ছুঁড়ে মারলে তা দেয়াল থেকে যেভাবে বাউন্স করে ফিরে আসে তার মতো। আলো যে কোণে দর্পণে পড়ে তাকে আপতন কোণ আর যে কোণে দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে বলে আলোর প্রতিফলন কোণ।
আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আলোর প্রতিফলন এর ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান তা পর্যবেক্ষণ করতে পারবো।
পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে:আয়না বা সমতল দর্পণ, একটি ওয়াটার কালার আয়তাকার প্লাস্টিকের কন্টিনার (পৃষ্ট সমতল হলে ভালো), ১টি লেজার লাইট, আগর বাতি এবং দিয়াশলাই।
কার্যপদ্ধতি:
¡ একটি ওয়াটার কালার প্লাস্টিকের ফুড কন্টিনার (পৃষ্ট সমতল) নিই।
¡ ফুড কন্টিনারের মধ্যে জ্বলন্ত আগর বাতি নিভিয়ে কিছু আগর বাতির ধোঁয়া প্রবেশ করাই।
¡ লেজার লাইট জ্বালিয়ে ফুড কন্টিনারের ভিতর ধরি, আলোর গতিপথ স্পষ্ট না হলে ফুড কন্টিনারের আলো ধোঁয়া প্রবেশ করাই বা ধোঁয়া বের করে দিই।
¡ ফুড কন্টিনার টি উল্টিয়ে অল্প সময়ে কণ্টিনারের মুখটি খুলে এর মধ্যে একটি আয়না প্রবেশ করাই।
¡ লেজার রশ্মি ফুড কন্টিনারের স্বচ্ছ পৃষ্ট দিয়ে আয়নায় ফেলি।
¡ আলো প্রতিফলিত হয়ে ফিরে আসবে।
¡ আলোর প্রতিফলনের দিক পর্যবেক্ষণ করি। আপতন কোণ প্রতিফলন কোণ লক্ষ্য করি।
¡ লম্বভাবে একটি আলো আয়নায় ফেলি এবং প্রতিফলিত আলোর দিক লক্ষ্য করি।
পর্যবেক্ষণ:বিভিন্ন আপতন কোণের জন্য প্রতিফলন কোণ পর্যবেক্ষণ করি।
সিদ্ধান্ত:আপতন কোণ = প্রতিফলন কোণ ।