ইব্রাহিমের আফসোস

অসাধারণ ফর্মে আছেন ইব্রাহিম জাদরান। বাংলাদেশই তার ফর্মের বড়ো সাক্ষী। কদিন আগে ‘এ’ দলের হয়ে সফরে এসে একগাদা রান করেছেন। তার পুরস্কার হিসেবেই টেস্ট অভিষেক হয়ে গেল। আর অভিষেকে প্রমাণ করে দিলেন তিনি এই ফরম্যাটের উপযুক্ত। প্রথম ইনিংসে মাত্র ২১ রান করলেও গতকাল দ্বিতীয় ইনিংসে খেললেন ৮৭ রানের দারুণ ধৈর্যশীল এক ইনিংস। তারপরও ১৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আফসোস রয়েই গেল।

‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে এসে প্রথম শ্রেণির ম্যাচে তিনটি সত্তর-ঊর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন। পাশাপাশি ছিল একটি সেঞ্চুরিও। এরপর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ৫২ রানের ইনিংস খেলেন।  সেই ধারাবাহিকতায় টেস্টে ৮৭ রানের ইনিংস খেললেন। ২০৮ বলে ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো ছিল এই ইনিংস।