স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত আফগানিস্তানের চাপে চিড়ে-চ্যাপ্টা হয়ে আছে বাংলাদেশ। ব্যাটে-বলে আফগানদের দাপটের সামনে অসহায় হয়ে পড়েছে সাকিব আল হাসানের দল। গতকাল তৃতীয় দিন শেষে এটা স্পষ্ট যে, চট্টগ্রাম টেস্টের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন আফগানদের হাতে।
দুই ইনিংস মিলিয়ে সফরকারীদের লিড এখন ৩৭৪ রান। গতকাল দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান। টেস্ট ক্রিকেটে নবাগত হলেও চট্টগ্রামে বাংলাদেশকে শাসন করছে রশিদ খানের দল। গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে দলটির ওপেনার ইব্রাহিম জাদরান বলেছেন, বাংলাদেশকে ৪০০-এর বেশি রানের টার্গেট দিতে চায় আফগানিস্তান।
আফগানদের হাতে আছে আরও দুই উইকেট। লেজের ব্যাটসম্যানদের মাধ্যমে লিডটা ৪০০ পার করতে চায় তারা। গতকাল ইব্রাহিম জাদরান বলেছেন, ‘আমাদের লক্ষ্য ৪০০ ছাড়ানো লিড। আমরা এখন ৩০-৪০ রান পিছনে আছি। তাই এটা অর্জন করা বাংলাদেশের জন্য সহজ হবে না।’
এখন ম্যাচ জয়ের দিকেই তাকিয়ে আছে আফগানরা। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরান বলেছেন, ‘ম্যাচটা জয়ে ৭০ ভাগ আশাবাদী আমরা।’
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে দ্রুত অলআউট করতে চায় সফরকারীরা। আফগানিস্তানের এই ওপেনার বলেছেন, ‘আবহাওয়া নিয়ে আমরা কিছু বলব না। তবে অবশ্যই কন্ডিশন পরিবর্তন হচ্ছে। অনেক সময় বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ দেখা দিচ্ছে। কাল (আজ) আমরা আরও ১০-১৫ ওভার ব্যাটিং করতে চাই। এর মধ্যে আমরা তাদেরকে ৪০০ প্লাস টার্গেট দিতে চাই। এটা তাদের জন্য সহজ হবে না। প্রথম ইনিংসে তারা ৬৪ ওভার (আসলে ৭০.৫ ওভার) খেলেছে। তাই আমরা আশা করছি তাদেরকে আরেকবার অলআউট করতে পারব।’
স্কোরকার্ড
(তৃতীয় দিন শেষে)
টস: আফগানিস্তান
আফগানিস্তান প্রথম ইনিংস: ১১৭ ওভারে ৩৪২
বাংলাদেশ প্রথম ইনিংস রান বল চার ছয়
মোসাদ্দেক অপরাজিত ৪৮ ৮২ ১ ২
মিরাজ বোল্ড কায়েস ১১ ৩১ ১ ০
তাইজুল বোল্ড নবী ১৪ ৫৮ ২ ০
নাঈম এলবিডব্লিউ রশিদ ৭ ১২ ১ ০
অতিরিক্ত (বাই ৪, লেবা ১) ৫
সর্বমোট ৭০.৫ ওভার ২০৫
বোলিং: ইয়ামিন ১০-২-২১-১, নবী ২৪-৬-৫৬-৩, জহির খান ৯-১-৪৬-০, রশিদ খান ১৯.৫-৩-৫৫-৫, কায়েস আহমেদ ৮-২-২২-১।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস রান বল চার ছয়
ইহসানউল্লাহ এলবিডব্লিউ সাকিব ৪ ৩ ১ ০
ইব্রাহিম কট মুমিনুল বোল্ড নাঈম ৮৭ ২০৮ ৬ ৪
রহমত শাহ কট এন্ড বোল্ড সাকিব ০ ১ ০ ০
হাসমতউল্লাহ কট সৌম্য বোল্ড নাঈম ১২ ৩৭ ২ ০
আসগর কট সাকিব বোল্ড তাইজুল ৫০ ১০৮ ৪ ২
আফসার জাজাই অপরাজিত ৩৪ ৮৩ ২ ১
নবী কট মুমিনুল বোল্ড মিরাজ ৮ ১৩ ০ ১
রশিদ খান বোল্ড তাইজুল ২৪ ২২ ৬ ০
কায়েস আহমেদ এলবিডব্লিউ সাকিব ১৪ ২৬ ২ ০
ইয়ামিন অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (বাই ৪) ৪
সর্বমোট ৮৩.৪ ওভার ২৩৭/৮
বোলিং: সাকিব ১৬-৩-৫৩-৩, মিরাজ ১২-৩-৩৫-১, তাইজুল ২৪.৪-৫-৬৮-২, নাঈম হাসান ১৭-২-৬১-২, মুমিনুল হক ১০-৬-১৩-০, মোসাদ্দেক ৪-১-৩-০