অ্যাশেজ
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আট উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ২৭৮ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা ২১৯ রানে পিছিয়ে আছে।
সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ইনিংস ঘোষণা করার আগে অস্ট্রেলিয়া আট উইকেট হারিয়ে বোর্ডে জমা করে ৪৯৭ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন ররি বার্নস।
এর বাদে অধিনায়ক জো রুট ৭১ রানের ইনিংস খেললেও মিডল অর্ডারে আর কেউ বড়ো ইনিংস খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন জশ হ্যাজেলউড। এছাড়া দুটি করে উইকেট নেন দুই পেসার—মিশেল স্টার্ক ও প্যাট কামিন্স।