বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে শুক্রবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাওসার রহমান (১৬)। উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামে দেলোয়ার রহমানের ছেলে কাওসার রহমান তাঁতাল গরম করতে গিয়ে বিদ্যতায়িত হয়ে মারা যান।