শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম রোধে অনলাইনে নজরদারি করা হবে ----------------------শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম রোধে অচিরেই অনলাইনে নজরদারি করা হবে।

শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাগুলোতে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিংয়ের চিন্তাভাবনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটোয়ারী।