আটক এক
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে শুক্রবার রাতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা শাহীন ও তহিদুল গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় লিটনকে আটক করেছে পুলিশ।
উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শাহীন ও তহিদুল ইসলাম ঘটনার রাতে থানায় কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার ডুমুরী গ্রামের রাস্তার বটতলায় পৌঁছলে ৫-৬ জন অস্ত্রধারী মোটরসাইকেলের পথরোধ করে মারপিট করে হত্যার উদ্দেশে শাহীনকে ছুরিকাঘাত করে। তাদের চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।