ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। তার নাম তানিয়া আক্তার। গতকাল শনিবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত তানিয়া বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
ওয়ারী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল সরকার জানান, সকালের দিকে তানিয়া স্কুলে যাওয়ার পথে সায়েদাবাদ রেললাইনে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে বাবুল হোসেন নামের এক পথচারী তানিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তানিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাসা খিলগাঁও ভুঁইয়াপাড়ার সিপাহীবাগে। তানিয়া ভুঁইয়াপাড়া শান্তিপুর আইডিয়াল স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। তবে কেন সে সায়েদাবাদ এলাকায় গিয়েছে তা জানা যায়নি।