টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরএফএল গ্রুপের কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল নাটোরের সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি আরএফএল এর সিলেট জেলা জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কামরুল আরএফএল এর কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার এক দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি যায় তিনি। গতকাল ভোরে বাড়ি থেকে একটি অফিসিয়াল মিটিংয়ে যোগ দেওয়ার উদ্দেশ্যে নাটোর থেকে বাসে উত্তরার আব্দুল্লাহপুর নামেন তিনি। পরে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থালেই কামরুলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।