প্রলয়ঙ্করীর হারিকেন ডোরিয়ানের তান্ডবে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে বাহামা দ্বীপপুঞ্জের শহর মার্শ হারবার। শহরজুড়ে বিক্ষিপ্ত ধ্বংসাবশেষের পাশাপাশি ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। ঝড়ের ধ্বংসাবশেষ সরাতে ভারী সরঞ্জাম নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা অপরিহার্য হয়ে পড়েছে। সরেজমিনে শহরটির বিভিন্ন স্থানের পরিস্থিতি এভাবেই বর্ণনা করেছে সিএনএন-এর একটি দল। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২ সেপ্টেম্বরের ওই ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ইতোমধ্যেই ৪৩ জনে দাঁড়িয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ের তান্ডবে বাহামা দ্বীপপুঞ্জের ১৩ হাজার ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। -আল জাজিরা