সম্পর্কোন্নয়নের লক্ষ্যে বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের

পারস্পরিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এর অংশ হিসেবে ইতোমধ্যেই ৩৫ জন করে বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সালেই এ প্রক্রিয়া শুরু হলেও দীর্ঘ সমঝোতা প্রক্রিয়ার ফলে বন্দিদের মুক্তির বিষয়টি বিলম্বিত হয়। গতকাল শনিবার মস্কো ও কিয়েভে অবতরণ করে মুক্ত বন্দিদের বহনকারী বিমান। প্রথম দফার এই বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভে আগত মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা প্রথম দফায় মুক্ত মানুষগুলোকে পেয়েছি। -বিবিসি