গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১৭

গাজীপুরের বোর্ডবাজারে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটা অগ্নিকাণ্ডে ১৭ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এছাড়া এখনো আহতদের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

বিস্তারিত আসছে.........

ইত্তেফাজ/জেডএইচডি