খালেদার জামিন শুনানি এ সপ্তাহে

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। বিচারপতি ফরিদ আহমেদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের উপর শুনানি হতে পারে।

আজ রবিবার বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আরো পড়ুন: জাপা‌য় সমঝোতা : রওশন বি‌রোধী দ‌লীয় নেতা, জিএম কা‌দের চেয়ারম্যান

গত সপ্তাহে হাইকোর্টে জামিন চেয়ে এ আবেদন করা হয়। এ মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল হাইকোর্টে বিচারাধীন।

ইত্তেফাক/এমআর