নির্বাচনে নাশকতার

পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা আটক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকা থেকে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান ইমাম ওরফে বুলুকে (৫০) আটক করেছে র্যাব-৩। গত শুক্রবার রাত ১টার দিকে রামপুরা এলাকার ব্লক-বি-এর ৩০৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মির্জা হাসান নাশতকার পরিকল্পনা করছিলেন। এজন্য দীর্ঘদিন যাবত্ তার রামপুরার বাসায় নাশকতামূলক একাধিক বৈঠক হয়েছে। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।’