স্থানীয় বাজারে ফ্রিজ বিক্রিতে প্রতি বছরই অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন। সেই সঙ্গে স্পর্শ করছে একের পর এক মাইলফলক। এরই ধারাবাহিকতায় স্থানীয় বাজারে ফ্রিজ বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে ওয়ালটন। জানুয়ারি থেকে আগস্ট, বছরের প্রথম আট মাসে প্রায় ১৭ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১ শতাংশ বেশি।
ফ্রিজ বিক্রির এই সাফল্য উদ্যাপনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘ডিজিটাল ক্যাম্পেইন ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ও বেস্ট এরিয়া ম্যানেজার ইভাল্যুয়েশন অ্যাওয়ার্ড জুলাই ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার ও রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রির সাফল্যে বিশেষ অবদান রাখায় ৩০ জন কর্মকর্তা ও ২০ জন পরিবেশককে পুরস্কৃত করে কর্তৃপক্ষ। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, সিরাজুল ইসলাম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি