ইতালিয়ান স্পোর্টস ব্র্যান্ড লোটো সম্প্রতি মাগুরা জুতাপট্টিতে এর নতুন আউটলেট উদ্বোধন করেছে। লোটো বাংলাদেশের পক্ষে মার্কেটিং কনসালটেন্ট কাজী জাভেদ ইসলাম ও মাগুরা পুলিশ সুপার খান মো. রেজোয়ান আউটলেটটি উদ্বোধন করেন। এছাড়া লোটো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহান। সম্মেলনে বগুড়া জোনের ১৯টি শাখার ব্যবস্থাপক, নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন
০০
পূর্বাচলের পার্শ্ববর্তী রূপগঞ্জের কাঞ্চন বাজারে উদ্বোধন করা হয়েছে এক্সিম ব্যাংকের ১২৫তম শাখা। শনিবার এ উপলক্ষ্যে শাখায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় কাঞ্চন পৌর মেয়র হাজি মো. রফিকুল ইসলাম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
০০
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (আইইপিজেড)-এর জন্য একটি বিজনেস ডেভেলপমেন্ট অফিস উদ্বোধন করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অপূর্ব জেইন এবং চিফ অপারেটিং অফিসার খালেদ আজিজ, ঈশ্বরদী ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. আবদুল আলীম, ব্যাংক ও ঈশ্বরদী ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্লায়েন্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন