১০ বছর পর অপারেশন চালু

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

২০০৯ সালে অপারেশন থিয়েটার চালুর সময় দুই একটি অপারেশনের পর তা বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় ১০টি বছর। দীর্ঘ সময় পর আবারও চালু করা হয়েছে অপারেশন কার্যক্রম। এখন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরিদ্রদের বিনামূল্যে এই সুবিধা প্রদান করা হচ্ছে। গত শনিবার দুপুর ৩টায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐ অপারেশন কার্যক্রম চালানো হয়। এ সময় দরিদ্র এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়।

আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল করিম শান্ত বলেন, হাসপাতালে দীর্ঘ সময় অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে প্রসূতিসহ অন্য রোগীদের বেসরকারি হাসপাতালে এসব অপারেশন করাতে প্রায় ১০/১৫ হাজার টাকা ব্যয় হয়ে থাকে। গরিব রোগীদের পক্ষে এই খরচ বহন করা অসম্ভব হয়ে পড়ে। এ কারণে অনেক সময় বাড়িতে সন্তান জন্মদান করতে গিয়ে প্রসূতিকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়। অথচ একই অপারেশন এখন হাসপাতালে বিনামূল্যে করা হচ্ছে।

তিনি বলেন, মূলত স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দসের তত্পরতায় আবারও এই অপারেশন কার্যক্রম চালু করা হয়েছে এ মাসেই। এরপর থেকে তিনি সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, ফিস্টুলা, পাইলসসহ বেশ কয়েকটি অপারেশন কার্যক্রম চালাচ্ছেন। সবশেষ শনিবার দরিদ্র এক প্রসূতির বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

সেবাগ্রহণকারী প্রসূতির মা সালেহা বেগম জানান, শুক্রবার হাসপাতালে ভর্তির পর থেকে চিকিত্সক নার্সরা বেশ তত্পর ছিলেন। শনিবার হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর চিকিত্সক সিজারিয়ান অপারেশনের কথা জানান। তখন খরচের ব্যাপার নিয়ে আমরা চিন্তিত ছিলাম।