রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা এলাকায় রাস্তার পাশে মস্তকপিষ্ট অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার রাত দুটার দিকে লাশটি উদ্ধার করা হয় এবং রবিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠান হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ পারভেজ ভূইয়া জানান, ধারণা করে হচ্ছে রাতে মহাসড়কে চলাচলরত গাড়ির চাপায় অজ্ঞাত যুবকের মাথাসহ মুখটি পিষ্ট হয়ে চেহারা বোঝার মতো কোনো উপায় নেই। লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।