কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ‘সীমান্ত ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ’ শীর্ষক দুই দিনব্যাপী (রবি ও সোমবার) কর্মশালা শুরু হয়েছে। বিজিবি কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে ও ১০ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।