ডেঙ্গু থেকে বাঁচতে আমতলীতে নৈশ কোচিং বন্ধ

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে আমতলী পৌর শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত নৈশ কোচিং বন্ধ হয়ে গেছে। সম্প্রতি বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আমতলী ইউ.টি অ্যান্ড ডিসি হলে স্থানীয় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মমতবিনিময়কালে এডিস মশার প্রকোপ থেকে বাঁচতে ডেঙ্গু জ্বরের কারণে নৈশকালীন কোচিং বন্ধ রাখার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কোচিং বন্ধ রাখার নির্দেশ দেন এবং নৈশ কোচিং বন্ধ রাখার জন্য মাইকিং করানো হয়।