মাগুরায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে আহত ১৪

মাগুরা প্রতিনিধি

মাগুরায় রবিবার ভোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন যাত্রী আহত হয়। মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই পাবনার শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার অক্কুরপাড়া গ্রামে। 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন আহতরা জানান, মাগুরা সদর উপজেলার অক্কুরপাড়া গ্রাম থেকে ১৪ জন ভক্ত পাবনা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে মাইক্রোবাসে করে ফিরছিলেন। ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনই আহত হয়।