মানিকগঞ্জ-১ আসনে দুই ভাইয়ের ভোটের লড়াই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকে লড়াই হবে দুই ভাইয়ের। একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়বেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি। এসএ জিন্নাহ কবির ও এএম নাঈমুর রহমান দুর্জয় সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। নাঈমুর রহমান দুর্জয়ের বাবা প্রয়াত সায়েদুর রহমান বিএনপি প্রার্থী জিন্নাহর আপন মামা ছিলেন।

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেজো ছেলে আব্দুল হামিদ ডাবলু বাছাই পর্বে ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবির।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরের নাম ঘোষণা করেন। এরপর থেকেই ভোটের মাঠে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে। দুই ভাইকে নিয়ে চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে।

জিন্নাহ ছাড়াও এ আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছিল আরও দুই প্রার্থীকে। এরা হলেন— বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেজো ছেলে আব্দুল হামিদ ডাবলু এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা।