রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈল পৌর শহরের রুস্তম মার্কেটে শনিবার রাতে মোবাইল নিয়ে কাস্টমারের সঙ্গে দোকানদারের হাতাহাতি হয়। এতে দোকানদার ভুদেব দাসের ভাই মানিক চন্দ্র দাসের মৃত্যু হয়। জানা গেছে, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের আনোয়ার হোসেন পৌর শহরের দাসপাড়ার ভুদেব চন্দ্র দাসের মোবাইল দোকান থেকে একটি মোবাইল কেনেন। মোবাইলে চার্জ সমস্যা হওয়ায় আনোয়ার মোবাইল নিয়ে ভুদেবের দোকানে এসে কথা বললে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ভুদেবের বড়ো ভাই মানিক দাস ভুদেবের পক্ষ নিলে আনোয়ার মানিককে লাথি মারলে অজ্ঞান হয়ে পড়ে। অসুস্থ মানিককে প্রথমে রাণীশংকৈল ও পরে দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
থানার ওসি আব্দুল মান্নান জানান, রাতেই এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে এবং দুজন আসামিকে গ্রেফতার করা হয়।