ধামরাই (ঢাকা):ঢাকার ধামরাইয়ে ‘ব্যবসায় ব্যবস্থাপনা’ শীর্ষক ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলার সূতিপাড়ায় এসডিআইয়ের ফার্মার্স ট্রেনিং সেন্টারে ‘ইউবিকো’ এর উদ্যোগে এসডিআই এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউবিকো’র ব্যবস্থাপনা পরিচালক ড. এস.এম. আকবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ মো. সেলিম, জেনারেল ম্যানেজার, এসএমই এবং এসপিডি, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা আক্তার মোস্তাফি ও মোবারক হোসেন, জয়েন্ট ডাইরেক্টর, এসএমই এন্ড এসপিডি। ধামরাইসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন — ইত্তেফাক