রেলওয়ে স্টেশনে ধূর্তবাজরা এক ধরনের কারবার গড়ে তুলেছে। ১০৫৩ টাকার এসি/কেবিন সিট টিকিট তারা ৬০০০ টাকা পর্যন্ত বিক্রি করে—এরকম খবরও পাওয়া যায়। এছাড়া সাধারণ ৫৫০ টাকার টিকিট ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ব্ল্যাকে বিক্রি করে। বিশেষ করে ঈদের সময় এ সমস্ত অনৈতিক কাজে বেশি করে জড়িয়ে পড়ে। এ কাজে যারা জড়ায় তারা সাধারণত স্টেশনের হকার, দোকানদার, ঝাড়ুদার, সিএনজিওয়ালা এমনকি পথশিশুও থাকে। স্টেশনে সিসিক্যামেরা, প্রশাসন থাকা সত্ত্ব্বেও এ ধরনের গর্হিত কাজ করতে কিভাবে তারা সাহস পায়, সেটাই প্রশ্ন। এ ধরনের অন্যায় কাজে জড়িতদের দমন করতে না পারলে জনগণ আর্থিক দুর্ভোগের শিকার হতেই থাকবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিনীত অনুরোধ এই যে, যথাযথ ব্যবস্থা নিয়ে এদের শাস্তির আওতায় আনুন।
মো. শাহিন আলম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়