তালেবানের কবল হতে অপহৃত ছয় সাংবাদিক মুক্ত

অপহরণকৃত ছয় সাংবাদিককে রবিবার সকালে মুক্তি দিয়েছে তালেবান। শুক্রবার একটি মিডিয়া প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিতে যাওয়ার পথে পাকটিয়া প্রদেশ থেকে তারা অপহৃত হয়। খবর এনডিটিভি'র।

তালেবান সৈন্যরা অপহৃত ওই ছয় সাংবাদিককে রবিবার সকাল ৯টায় মুক্তি দিয়েছে বলে খবর নিশিচিত করে পাকটিয়া পুলিশের এক মুখপাত্র। তিনি জানান, 'সরকারের পক্ষে কাজ করার অভিযোগে দুই দিন আগে তালেবানের একটি দল তাদের অপহরণ করে। তারা এখন নিরাপদ ও সুস্থ্য আছে। তাদেরকে পাকটিয়াতে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।'

আরও পড়ুন : এরশাদের আসনে জাপার প্রার্থী সাদ

মার্কিন প্রেসিডেন্ট দোনাল্ড ট্রাম্প তার টুইটার একাউন্টে তালেবানের সাথে পূর্ব নির্ধারিত গোপন বৈঠক বাতিল করার পরপরই তালেবান সৈন্যরা ওই ছয় সাংবাদিককে ছেড়ে দেয়।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আগামী সপ্তাহে ক্যাম্প ডেভিড সফরের পরিকল্পনা করে যুক্ত্ররাষ্ট্রকে শান্তিবিষয়ক আলোচনার আহবান জানিয়েছেন।

ইত্তেফাক/কেআই