মৃণালিনী সেন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের মাতা সমাজসেবী মৃণালিনী সেন (৯৫) গত বৃহস্পতিবার পরলোকগমন করেন। তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন বিকালে বাঁশখালীর কালীপুর গ্রামের পারিবারিক শ্মশানে তার দাহকার্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান, বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।