দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কলিয়া ইউনিয়নের ওয়াইল গ্রামের গোপাল মিয়ার ছেলে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলায় বাদল মিয়ার ১৪ বছরের সাজা হয়।
এ ব্যাপারে দৌলতপুুর থানার অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে আটকের জন্য বেশ কয়েক বার অভিযান পরিচালনা করা হয়েছিল। এবার তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।