চৌদ্দগ্রাম পৌর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও ৬৫ বছর ঊর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন ও বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লড়্গে পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে ‘প্রবীণদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রত্যন্ত্ম এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, চিকিত্সক, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রবীণরা এতে অংশ নেন।
‘সুস্থ সবল জীবন গড়ি, এসো দেশের সেবা করি’ এই প্রতিপাদ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যড়্গ এবং ইউরোলজী বিভাগের প্রধান মেজর জেনারেল অধ্যাপক ডাঃ হারম্ননুর রশীদ (অব.) প্রধান পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জীবনের একটা পর্যায়ে বার্ধক্যজনিত কারণে শরীরে অনেক ধরনের সদস্যা দেখা দিতে পারে। কিন্তু আমরা যদি কিছু কিছু বিষয়ে- যেমন বেয়াম, খাদ্যাভ্যাস, স্বাস্থ্য পরিচর্যা ও সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে বার্ধক্যে এসেও অনেকাংশে সুস্থ থাকতে পারি। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যায় কি করণীয় তা বিসত্মারিতভাবে এই কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ধারনা ও পরামর্শ প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি