তিল্লী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৪ অক্টোবর তিল্লী ইউনিয়ন পরিষদের

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো. লুত্ফর রহমান। তপশিল অনুযায়ী আগামী ১৪ অক্টোবর তিল্লী ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট তিল্লী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও তিল্লী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালামের মৃত্যুতে ঐ আসনের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই ইউনিয়নের উপনির্বাচন হওয়ার কথা। নির্বাচন অফিসের তফসিল ঘোষণা আগামী ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে ও ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।