পার্লামেন্টে ব্রেক্সিট ভোটে হারলে বিকল্প চিন্তা থেরেসার সরকারে

ইত্তেফাক ডেস্ক

আগামী ১১ ডিসেম্বর পার্লামেন্টে ভোটাভুটিতে ব্রেক্সিট প্রস্তাব পাস না হলে বিকল্প প্রস্তাব বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন এক মন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ঘনিষ্ট কর্ম ও পেনসন মন্ত্রী আম্বার রুড বিবিসি রেডিওকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব পাস না হলে দ্বিতীয় গণভোট কিংবা নরওয়ে প্লাসের মতো ঘটনা ঘটতে পারে। এমনকি ব্রিটেন একটি অনিশ্চয়তার মধ্যেও চলে যেতে পারে। তবে রুড নরওয়ে প্লাসকেই গুরুত্ব দেন। নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, কিন্তু ইইউ’র অর্থনৈতিক অঞ্চলের সদস্য। প্রধানমন্ত্রী মে ব্রেক্সিটের পক্ষে ভোট দিতে এমপিদের প্রতি আহবান জানাচ্ছেন। -রয়টার্স