সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রবিবার জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সেন্টারের দোতলায় অবস্থিত ছামিয়া ফেব্রিকস থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি) সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী, ড. জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ। এর বিরুদ্ধে র্যাবের তৎপরতায় ছামিয়া ফেব্রিকসের কর্মচারী মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।
এর আগে শনিবার রাতে বদরুল ইসলাম নামে এক যুবকে বিশ্বনাথ থেকে গ্রেফতার করে র্যাব-৯। সে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা, ও সম্মানহানির ছবি শেয়ার ও পোস্ট করে। তাকে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেফতার করে র্যাব।
ইত্তেফাক/আরকেজি