ইত্তেফাক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় টিলারসনকে জড়বুদ্ধিসম্পন্ন ও অলস বলে উল্লেখ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে টেক্সাসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করার কিছু অভিজ্ঞতার কথা বলেন টিলারসন। তিনি বলেন, মাঝে মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলতেন, এটা করতে হবে, ওটা করতে হবে। আমি বলছি তাই করতে হবে। আমি তখন বলতাম-প্রেসিডেন্ট, আমি বুঝতে পারছি আপনি কী চাইছেন। কিন্তু এটা করা সম্ভব নয়। কারণ এটা বেআইনি। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও খুবই ভাল কাজ করছে। এর আগের পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের দায়িত্ব পালনের মানসিক সক্ষমতা ছিল না। তিনি অলস এবং জড়বুদ্ধিসম্পন্ন। - ফক্স নিউজ