ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছে। পরে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মনার ছেলে আলা উদ্দিন(৭০) এবং আবুলের ছেলে ফজলু (৫০)।
আরও পড়ুন: ৯ অক্টোবর থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি ট্রাক দুই পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই পথচারী মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।
ইত্তেফাক/এমআরএম