খুলনায় ভৈরব নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভৈরব নদীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে খুলনা সদর নৌ-থানা পুলিশ শার্ট-প্যান্ট পরিহিত লাশটি উদ্ধার করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৩-৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ফুলে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
ইত্তেফাক/জেডএইচ