রঙ্গরস

একবার এক আরব একটি রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেলেন এক টেবিলে বসে খাচ্ছেন জর্জ বুশ, কলিন পাওয়েল আর বিল ক্লিনটন। আরব ব্যক্তিটিকে দেখে তারাও একটু যেন নড়েচড়ে বসলেন। কিন্তু শুধু জর্জ বুশই তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে আরবকে শুনিয়ে শুনিয়ে বললেন—আচ্ছা, কালই যদি আমরা ইরাকে একটা বোম ফেলে দশ হাজার আরব আর একটা বাইসাইকেল চালককে মেরে ফেলি তা হলে কেমন হয়?

আরব লোকটি অতি আশ্চর্য হয়ে বুশের কাছে জানতে চাইলেন—কেন, বাইসাইকেল চালককে মারবেন কেন?

বুশ আরবের কথায় কান না দিয়ে ক্লিনটন আর পাওয়েলের দিকে ঘুরে বললেন—দেখেছ? আমি বললাম না আরব মারলে কেউ কোনো প্রশ্ন করবে না!!