লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবালব্রান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো লেনোভো আইডিয়াপ্যাডের নতুন এস ৩৪০ সিরিজের ল্যাপটপ। স্টাইলিশ এবং হালকা পাতলা গড়নের এই ল্যাপটপগুলো কোর আই থ্রি এবং কোর আই ফাইভের মোট ৪টি ভ্যারিয়েন্টের মডেলে পাওয়া যাবে। লেনোভোর থিন এবং লাইট সিরিজের ল্যাপটপগুলো ইতিমধ্যে দেশের বাজারে অনেক পরিচিত এবং জনপ্রিয়। আইডিয়াপ্যাড এস ৩৪০ সিরিজের এই ল্যাপটপগুলো ১৪ ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই থ্রি ৮১৪৫ ইউ এবং কোর আই ফাইভ ৮২৬৫ ইউ প্রসেসর থাকছে। দুই ধরনের প্রসেসর মডেলের ভ্যারিয়েন্টের সঙ্গে পাবেন ৪ জিবি অথবা ৮ জিবি র্যাম। প্রতিটি ল্যাপটপই এম ডট টু এসএসডি আপগ্রেডেবল সুবিধা দেওয়া হয়েছে যা আপনার কাজের গতি আরো বাড়িয়ে তুলবে। এছাড়া কোর আই ফাইভ মডেলের দুটি ল্যাপটপে অতিরিক্ত স্টোরেজ সুবিধা হিসেবে থাকছে ১২৮ জিবি এসএসডি। প্রোডাকটিভ এবং স্টাইলিশ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে এবিস ব্লু, প্লাটিনাম গ্রে, গ্রানাইট ব্ল্যাক কালারে।
ফিচারফুল এই ল্যাপটপে পাবেন জেনুইন উইন্ডোজ ১০-এর পাশাপাশি দিচ্ছে দ্রুত চার্জিং, ডল্বি সাউন্ড এবং ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়াররেন্টি সুবিধা। ল্যাপটপটির দাম প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু হবে এবং পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।