মুলাদীতে বালুর কার্গোর ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ মাছ চাষির লাশ সোমবার ভোররাতে উদ্ধার করেছে পুলিশ। তার নাম সানাউল্লাহ সিকদার।
গত শনিবার রাতে উপজেলার নাতিরহাটের দক্ষিণ পাশে আড়িয়ালখাঁ নদীতে খুলনা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বালুর কার্গো বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং পাঁচ/ছয় জন লোক নদীতে ছিটকে পড়ে। সাঁতরে সবাই পাড়ে উঠতে পারলেও মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামের মৃত মোবারক সিকদারের ছেলে সানাউল্লাহ নিখোঁজ হন। ঐদিন তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় সানাউল্লাহর ভাই বেলায়েত সিকদার বাদী হয়ে রবিবার রাতেই মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।