ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুর মোশাররফগঞ্জ এলাকায় পানিতে ডুবে আলিফ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশু আলিফ ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকার আক্রাম হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, নিজবাড়িতে শিশু আলিফকে খেলতে দিয়ে তার মা অন্য কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।