কুড়িগ্রামে বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর এলাকার পালপাড়ায় সুপারির গাছ স্থানান্তর করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুর রহমান ও আব্দুল খালেক নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে কৃষ্ণপুর এলাকার পালপাড়ার মনির হোসেনের বাড়িতে ১১ হাজার ভোল্টের বিদ্যুত্ সঞ্চালন লাইনের ওপর সুপারির গাছ পড়ে তাদের মৃত্যু হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান থানায় একটি ইউডি মামলা হয়েছে।