অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নেত্রকোনা সদর উপজেলার বড়োওয়াড়ি এলাকায় কংশ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জন বালু ব্যবসায়ীকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ ও একটি ড্রেজার মেশিন ও বালু তোলার সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) বুলবুল আহমেদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ পৃথকভাবে রবিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।