বেরোবিতে সহকারী অধ্যাপকের কক্ষে ভাঙচুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমানের কক্ষে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস-এর উপ-উপাচার্য আবুল কাশেম মজুমদারকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালকে সদস্য সচিব করে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।