বাঞ্ছারামপুর উপজেলার কানাই নগর গ্রামের প্রবাসীর ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রবিবার বিকালে বাহেরচর হাইস্কুলের ১০ম শ্রেণির ঐ ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাস্তায় পাশের খাসনগর গ্রামের বখাটে হেলাল মিয়ার ছেলে মুজিবুর রহমান, ফিরোজ মিয়ার ছেলে মো.ইয়াছিন মিয়া তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মুজিব মিয়ার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। লোকজন টের পেয়ে এগিয়ে আসলে মেয়েকে ফেলে মুুজিবুর ও ইয়াছিন পালিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর মা বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠায়।