লক্ষ্মীপুরে রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক দিনমজুর নিহত হয়েছে। নিহতের নাম বাবুল হোসেন (৫০)। এ ঘটনায় ছয় জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, দুপক্ষের মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।