বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিজয় মেলার মাঠ থেকে শুরু হয়ে শহর পদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগ সদস্য সুভাস সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট দেওয়ান মতিন, যুবলীগ নেতা আল রাফি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, আতাউর রহমান তোতা, জেলা ছাত্রলীগের সহসভাপতি শামিম হোসেনসহ সম্পাদক মোসলেম মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি গালিব, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরজ আলী ও ছাত্রলীগ নেতা আওয়াল হোসেন। এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।