নোবিপ্রবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১ সেপ্টেন্বর ছাত্রলীগের  বিবধমান দুইগ্রুপের সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকারা।

শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মোহাম্মদ মহসিন জানান, আমাদের সহকর্মী ড.ফিরোজ আহমেদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত  শিক্ষকদের এ কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষাগুলো কর্মসূচীর আওতামুক্ত থাকবে।

 এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রহল ভাষা শহীদ আবদুস সালাম হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ও শিক্ষকের ওপর  হামলার ঘটনায় কর্তৃপক্ষ সাত সদস্যের দুইটি তদন্ত কমিটি গঠন করে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি  প্রফেসর ড. মো. দিদার উল আলম বলেন, পাঁচ কার্যদিবস শেষ হয়েছে। তবে গতকাল সোমবার তদন্ত কমিটি আরো সময় চেয়েছে। তাদেরকে আগামী ১৯ সেপ্টেন্বর পর্যন্ত প্রতিবেদন দাখিলের শেষ সময় দেওয়া হয়েছে।