সংসদে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপন

মিষ্টিজাতীয় ফসলের গবেষণা অব্যাহত রাখতে ১৯৯৬ সালের ‘বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আইন’-এর বদলে নতুন আইন করতে একটি বিল সংসদে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল সোমবার ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে যে চিনি, গুড়, সিরাপের পাশাপাশি মধু উত্পাদনের লক্ষ্যে ইনস্টিটিউট প্রযুক্তি উদ্ভাবন করবে।