বিএনপি খালেদার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিটা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। গতকাল সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে বিএনপি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে।

হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে তারা যে ধরনের অপরাজনীতি করছেন, এতে কিন্ু্ত বেগম খালেদা জিয়াকেই খাটো করা হচ্ছে। বিএনপি রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে, বেগম খালেদা জিয়ার কোমরে, হাঁটুতে ব্যথাই এখন তাদের রাজনীতির ইস্যু।